প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ AM ||
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২৬, ৮:০৭ PM
খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায়
আব্দুল কাইয়ুম খান
১৬ আগষ্ট পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে খুলনা জেলার সোনাডাংগা এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে ০৬ টি গাড়ি থেকে মোট ১২ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং চার হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় । মোবাইল কোর্টে প্রায় ৩০ টি গাড়ী তল্লাশি করা হয়। এছাড়াও সচেতনতামূলক কার্যক্রম হিসেবে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম।
পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো: আসিফ আলম প্রসিকিউটারের দায়িত্ব পালন করেন এবং খুলনা জেলা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে খুলনা জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১